Parabaas
  • বর্তমান সংখ্যা
  • বিভাগ
    গল্প প্রবন্ধ উপন্যাস কবিতা গ্রম্থ-সমালোচনা রম্যরচনা নাটক ভ্রমণকাহিনি, প্রকৃতি, বাকিসব
  • Special Sections
    English ছোটদের পরবাস Satyajit Ray Rabindranath Tagore Shakti Chattopadhyay Jibanananda Das Buddhadeva Bose
  • সূচি/List
    Complete List/সম্পূর্ণ সূচি English articles Bengali articles Old Issues/পুরোনো সংখ্যা Authors/পরবাসের লেখকরা
  • Our Books
  • Buy Books
  • About
    About Us Friends of Parabaas Sign up for updates আদি পরবাস-কথা Old format
  • পুরোনো সংখ্যা
  • পরবাস

    বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
    Parabaas, a Bengali webzine since 1997 ... ISSN 1563-8685
  • ছোটদের পরবাস
    Satyajit Ray
    Rabindranath Tagore
    Buddhadeva Bose
    Jibanananda Das
    Shakti Chattopadhyay
    সাক্ষাৎকার
  • English
      Written in English
       Book Reviews
       Memoirs
       Essays
      Translated into English
       Stories
       Poems
       Essays
       Memoirs
       Novels
       Drama
  • লেখক/Author List চিঠিপত্র/Feedback Search
  • Parabaas Books Book Store

  • Order Here for Free Shipping in India


  • পুত্রবধূর কলমে গৌরী আইয়ুব এবং প্রসঙ্গত


  • বিশ্বের ইতিহাসে হুগলি নদী


  • বেদখল ও অন্যান্য গল্প



  • Audiobook
    Looking For An Address
    Nabaneeta Dev Sen
    Available on Amazon, Spotify, Google Play, Apple Books and other platforms.

  • পরবাস গল্প সংকলন-
    নির্বাচন ও সম্পাদনা:
    সিদ্ধার্থ মুখোপাধ্যায়)
  • পরবাস | সংখ্যা ১০৩ | জুলাই ২০২৬

    • ২০২৬ শারদীয়া পূজাবার্ষিকী অর্ডার করুন
    • New in Shakti Chattopadhyay Section:
    • In my dreams, you, Gwalior monument
      Shakti Chattopadhyay's poem স্বপ্নের মধ্যে গোয়ালিয়র মনুমেন্ট, তুমি translated by Nandini Gupta
    • New in Parabaas Rabindranath Tagore Section:
    • অপপ্রয়োগী রবীন্দ্রনাথ -- অংশুমান গুহ

      যখন স্কুলে পড়তাম, তখনই ওই চাবি-ভাঙার প্রসঙ্গটায় খটকা লেগেছিল। চাবির বদলে তালা ভাঙলে ব‍্যাপারটা সহজ হত না? নাকি শব্দ-মিলের জন‍্য এই ছোট অপপ্রয়োগটা মেনে নেওয়া যায়?...
    • রবীন্দ্রগদ্যে দীর্ঘ বাক্য প্রয়োগের মনস্তত্ত্ব: ‘ছিন্নপত্রাবলী’র নির্বাচিত পত্র -- অনামিকা দাস

      প্রশ্ন উঠতে পারে, রবীন্দ্রনাথ কি কেবল ‘ছিন্নপত্রাবলী’তেই এমন সুদীর্ঘ বাক্য রচনা করেছেন? কবিতা, ছোটগল্প, উপন্যাস কিংবা প্রবন্ধে কি এমন দৃষ্টান্ত বিরল? না। তাহলে ‘ছিন্নপত্রাবলী’ই কেন? কারণ, ...
      • New in Parabaas English Section:
      • The Lizard
        Manik Bandyopadhyay's short story টিকটিকি ('Tiktiki') translated by Chhanda Chattopadhyay Bewtra
        While placing the sandalwood paste dot on the astrologer’s forehead, his children’s mother tilted her head to one side, rolled her eyes and smiled, stretching her plump, loose lips. It was the astrologer’s fault that once this pose had enchanted him. But it was not just the pose. She also asked, “What will happen to you if I die?”....
      • A Charming Showcase
        Susan Chacko reviews Mahasweta Devi's book Our Non-Veg Cow and other Stories translated by Paramita Banerjee
        Chaotic high jinks are to be expected in a household with nine children plus aunts and uncles and in-laws and neighbours and friends, but in this case, the chaos was exacerbated by her father, who was famously absentminded...
    • চিঠিপত্র/Feedback

    • সংখ্যা ১০৩ : ছোটদের পরবাস
    • পিকলুর অশান্তি - ইন্দ্রাণী গোস্বামী
      সংখ্যা ১০৩ | গল্প | July 2026
      পিকলুর তিন নম্বর অশান্তি এই একদম এখনকার ঘটনা। ঠাম্মার অপছন্দ, মায়ের অভিযোগ এসব সে সামলে সুমলে চলছিল, আর ভিতরে ভিতরে পুটুসকে তার যোগ্য সহকারী হবার ট্রেনিং দিচ্ছিল। গোল বাধল সাত-আট দিন আগে। স্কুল থেকে বাড়ি ফিরেই শুনল ঠাম্মার গুরুদেব আসবেন তাদের বাড়িতে। গুরুদেব হৃষিকেশে আশ্রমে থাকেন, দু-তিনবছর
      নদীশাসনের প্রকৌশলী - শিবানী ভট্টাচার্য দে
      সংখ্যা ১০৩ | গল্প | July 2026
      রাজার চিন্তার কথা সবাই শুনেছিল, শ্রীনগরের পাড়ার মোড়ে, রাস্তায় ঘাটে লোকে বলাবলি করছিল, ঈশ্বর ছাড়া আমাদের আর উপায় নেই। রাজা কত চিন্তা করছেন, তবু বন্যা ঠেকানোর উপায় পাচ্ছেন না। তখন সেই জটলা থেকে একজন অতি সাধারণ যুবক বলল, আমি জানি কী করলে এই বন্যা ঠেকানো যাবে। সবাই তার দিকে
      মাহির গল্প - অনন্যা দাশ
      সংখ্যা ১০৩ | গল্প | January 0001
      সেদিন স্কুল থেকে ফিরে মাহি চুপ করে বসেছিল। সেটা একটা বেশ অদ্ভুত ব্যাপার কারণ মাহিকে চুপ করে বসে থাকতে খুব একটা দেখা যায় না। তাই ওকে ওইভাবে দেখে মাও বেশ আশ্চর্য হলেন। জিজ্ঞেস করলেন, “কী হয়েছে মাহি? শরীর খারাপ লাগছে?”
    • সংখ্যা ১০৩ : গল্প
    • নিখিলবাবুর ঈশ্বর সাক্ষাৎ - দিবাকর ভট্টাচার্য
      সংখ্যা ১০৩ | গল্প | July 2026
      নিয়তি ঈশ্বরের দিকে তাকিয়ে সামান্য হাসল। নিয়তির মুখে ওই সামান্য হাসির রেখা দেখেই ঈশ্বর বুঝতে পারলেন এরপর কি কি হতে চলেছে। আর তখনই ঈশ্বর নিজেকে নিয়ে গেলেন সেই কুয়োর মধ্যে। সেই মধু চুঁইয়ে পড়া মৌচাকের পাশটিতে। আর তখনই ঈশ্বর দেখতে পেলেন তিনি যা অনুমান করেছিলেন হুবহু
      বম্বে, দিল্লী, বেওকুফাবাদ - ইন্দ্রনীল দাশগুপ্ত
      সংখ্যা ১০৩ | গল্প | July 2026
      সি-আর পার্কে যখন বাঙালরা জমি পায় তখন মাছের বাজারের গন্ধে বাড়িগুলো তৈরি হবার আগেই আশে পাশের কলোনি থেকে সবকটা নেড়ি কুকুর সেখানে গিয়ে হাজির হয়। অ্যাডমিনিস্ট্রেশান বলেছিল ভ্যান পাঠিয়ে কুকুর উৎখাত করে দেবে। হেরম্বদা কলোনির তরফ থেকে কড়া চিঠি লিখে থামায়।
      পলাশঝোর - সিদ্ধার্থ মুখোপাধ্যায়
      সংখ্যা ১০৩ | গল্প | July 2026
      কয়েকটা জোনাকি এদিক ওদিক উড়ছিল। আচমকা সেগুলো একত্র হল, যেন একে অন্যের বন্ধু। বলরাম দেখল জোনাকির ঝাঁকটা দল বেঁধে এগিয়ে আসছে। সে গলা তুলে ডাকল, “বিজন, রাধু… একবার এদিকে আয়। দেখে যা।”
      ভিক্টোরিয়া মেমোরিয়ালের পরী - রঞ্জন রায়
      সংখ্যা ১০৩ | গল্প | July 2026
      আমি কথা না বাড়িয়ে জালের ফাঁক দিয়ে রাত্তিরের কুয়াশা ঘেরা অন্ধকার কোলকাতাকে দেখতে থাকি। থানা এসে গেল। বেশ আলো ঝলমল। তিন ধাপ সিঁড়ি বেয়ে উঠতে হয়। আমাকে খানিকক্ষণ বারান্দায় একটা লম্বা বেঞ্চিতে বসিয়ে রাখল। আমি স্কুলে পড়ার সময় একবার থানায় গেছলাম। কড়েয়া থানা। আমরা দশজন। অপরাধ —
      ন্যানোটেক - অরিন্দম গঙ্গোপাধ্যায়
      সংখ্যা ১০৩ | গল্প | July 2026
      পনেরো দিন আগের একটা সাত-সকাল ছিল জর্জ বিশ্বাসের ডিপ ব্যারিটোনের মত গাঢ় মেঘে অন্ধকার...শাওয়ারের নিচে দাঁড়িয়ে প্রভাত সেই দৈব-কন্ঠের অনুকরণের অক্ষম প্রচেষ্টায় গাইছিল, আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী। অবশ্য ঘুরিয়ে-ফিরিয়ে ওই একটিই লাইন, কারণ পরের লাইনটা ধরলেই গাঢ় চায়ের লিকারে যেমন দুধ মিশে ফিকে করে দেয়, তেমনি তার নকল ব্যারিটোন ফ্যাঁসফেসে টেনরে বদলে যেত।
      কালবৈশাখী - অংশুমান গুহ
      সংখ্যা ১০৩ | গল্প | July 2026
      কতগুলো খুব বড় বড় গাছের নীচ দিয়ে যাবার সময় সোমনাথের মনে হল যে যা জোরে হাওয়া দিচ্ছে এখন, এই সব কোনো একটা গাছ যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ওর মাথার উপর। এক একটা গাছ চারতলা পাঁচতলা বাড়ির সমান। যদি ভেঙে পড়ে – আহা যদি ভেঙে পড়ে! – কী সুন্দর হবে সেই মৃত‍্যু! বাংলাদেশের প্রথম, আদি যে নটরাজ, তার আঙুলের সামান‍্য টোকায় পড়ে যাবে
      চৌঠা মে ও মাধবপুকুর - অর্ঘ্য দত্ত
      সংখ্যা ১০৩ | গল্প | July 2026
      এভাবেই দেখতে দেখতে প্রায় দুটো বছর কেটে গেল। ততদিনে পিসি সংসারের সব কাজকর্মের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। সকাল নটা নাগাদ মা বেরিয়ে যেত স্কুলে। করুণাও কলেজে। আমি ততদিনে পোস্ট গ্র্যাজুয়েশন করে ঘরে বসে ভবিষ্যতের পরিকল্পনা করছি। একদিন সকালে উঠে দেখা গেল
      অজ্ঞাত - রিঙ্কি দাস
      সংখ্যা ১০৩ | গল্প | July 2026
      "নতুন রাঁধুনি বামুনটি বেশ রসিক মানুষ, শুনেছি! যেমন খাসা রান্না তেমন অন্য রসাস্বাদনেও পটু।" রামদয়াল একটু অতিরিক্ত রং চড়িয়ে কথাটা পাড়ে। "আজ একটু পোলাও, কাল ক্ষীরপুলি, পরশু মাছভাজা, এসব টুকিটাকি খাইয়ে অন্দরমহলের নতুন দাসীটিকে বেশ হাত করে ফেলেছে!"
      বাদুড় - অনিরুদ্ধ চক্রবর্তী
      সংখ্যা ১০৩ | গল্প | July 2026
      আজ আমার ছেলে আমাকে ধমকেছে। সে এখন ক্লাস সেভেনে উঠেছে। এই বয়স থেকেই ছেলেরা মনে করতে থাকে, বাবা আর কী জানে! বাবা বোঝে কম, বাবাদের বুদ্ধি নেই। বাবা পড়েছে ম্যাদামারা সরকারি স্কুলে, বাংলা মাধ্যম; আর আমার ইংরেজি মিডিয়ম, ঝাঁ-চকচকে স্কুল। আমাদের ইস্কুল, আর ওদের হল স্কুল। বাবা তেমন বড়
      নরকের নেপোলিয়ান - উত্তম বিশ্বাস
      সংখ্যা ১০৩ | গল্প | July 2026
      এমন সময় সেখানে এসে দাঁড়াল আঠারো ঊনিশের একটি মেয়ে। সে নিজেকে নরক নামেই চেনে। সবাই বলে সে নাকি এক নষ্টা কাগজকুড়ুনির মেয়ে। মেয়েটি নিজের সহজাত চেষ্টা দিয়ে যতটা পারল ব্যুম আর বাইটের ছ্যাবলামিকে হটিয়ে দিল। এবং যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকার হুণ্ডি দেখে উৎসুক জনতা আহাম্মকের মতো থুতু ছেটাচ্ছিল, সেই বরাবর অনেকটা পথ ঝাঁট দিয়ে গোবরজল ছেটালো। এ দেশের একটা দিক ভালো, মিডিয়াকে কোনও মতে সরাতে পারলেই বাকি সব অবাঞ্ছিত
      অবুঝ প্রেমের কাহিনি - অনিরুদ্ধ সেন
      সংখ্যা ১০৩ | গল্প | July 2026
      স্থানীয় বন্ধুরা তাকে সাবধান করেছিল, এই মফস্বলে এসব চলে না, বিশেষ করে ট্রাইবাল কমিউনিটির মধ্যে নানা প্রতিক্রিয়া হতে পারে। ধীমান তাদের দৃঢ়ভাবে বলেছিল, ‘কিন্তু ওকে ছেড়ে তো আমি বাঁচব না।’ তখন বন্ধুরা বলেছিল, ‘তাহলে তোরা বিয়ে করে নে, হিন্দু বা ক্রিশ্চিয়ান মতে।’ ধীমান অবশ্য সে পথে না গিয়ে
      হিমিনবিয়রগ-এর গল্প - অ্যালডা সিগমণ্ডসডটির translated from English to Bengali by ছন্দা চট্টোপাধ্যায় বিউট্রা
      সংখ্যা ১০৩ | গল্প | July 2026
      আইসল্যান্ডের রূপকথা। 'আর এখন সব কিছু একসঙ্গে ঘটল। চিতার আগুন তৈরি। হিমিনবিয়রগকে নিয়ে যাবার মুহূর্তেই সিঙ্গুইন্দুশের আবির্ভাব! সবাই অবাক আর আনন্দিতও। সারা রাজ্যে হইচই পড়ে গেল। বিরাট ভোজ, প্রভূত নাচগান। সিঙ্গুইন্দুশ সবাইকে খুলে বলল তার দুঃসাহসিক অভিযানের কাহিনী। হিমিনবিয়রগও জানাল যে সে-ই সবকিছুর বন্দোবস্ত করে দিয়েছিল যাতে সিঙ্গুইন্দুশ ইঙ্গিগেরদুরকে অভিশাপমুক্ত করতে পারে কারণ...'
      ভালো মানুষ - সংকর্ষণ সেন
      সংখ্যা ১০৩ | গল্প | July 2026
      মিতার খাতাগুলো ছিল যেন তার নিজেরই একটা গোপন জগৎ। অঙ্কের সূত্র আর হিসেবের ভিড়ে পাতার কোণে কোণে ফুটে উঠত ছোট ছোট ফুল, পাখি, মেঘের ছবি। কোথাও কোনো কবিতার অর্ধেক লাইন, কোথাও বা একটি নামের প্রথম অক্ষর লিখে আবার কেটে দেওয়া। খাতার প্রতিটি পাতায় ছিল এক কিশোরী মনের অজস্র না-বলা কথা। কিন্তু অমিত সেসব কিছুই দেখত না। তার চোখ থামত শুধু অঙ্কের ভুলে, সূত্রের ফাঁকে, সমাধানের পথে। সে এমন মনোযোগ দিয়ে কঠিন সমস্যাগুলো বুঝিয়ে দিত যে
      টেকনো-পত্য - বিশ্বদীপ সেনশর্মা
      সংখ্যা ১০৩ | গল্প | July 2026
      সুধন্য না গিয়ে টুকটাক গল্প জুড়ে দিলেন। কৃষ্ণার সঙ্গে কথা হয় না এমন নয়, বিশেষ করে কী রান্না হবে না হবে, দীপ্তি তাঁকে দিয়েই বলে পাঠান। আজ একটু বেশি সময় ধরেই চলল। সুধন্য ঘুরিয়ে ফিরিয়ে আসল কথায় আসার চেষ্টা করছেন। এক সময় কৃষ্ণা তাঁকে আড়চোখে দেখল, সুধন্যর চোখ এড়িয়ে গেল।
      কাগজ কি নাও - শ্রাবণী দাশগুপ্ত
      সংখ্যা ১০৩ | গল্প | July 2026
      চারদিন ধরে চোখ আর শুকোচ্ছে না বকুলের, মুছে মুছে লাল। ছোড়দির চতুর্থীর কাজ। সকালেই পুরোনো ট্রাঙ্ক থেকে ফর্সা চাদর বের করে ছোড়দির খাটটায় পেতেছে। অ্যালবাম খুঁজে আইবুড়ো বয়সের সাদাকালো ছবি মনোহরকে দিয়ে এনলার্জ করে বাঁধিয়ে এনেছে। সেটা বালিশে হেলান দিয়ে রেখেছে। বাড়ির সব চেয়ার
      কলাকারী فنکاری - আনোয়ার খান translated from Urdu to Bengali by শুভময় রায়
      সংখ্যা ১০৩ | গল্প | July 2026
      পরের সপ্তাহে রেডিও থেকে আমন্ত্রণ এল। তারপরে কয়েকটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানও শিল্পীদের আমন্ত্রণ জানাল। ধীরে ধীরে একটা নতুন ট্রেন্ড দেখা দিল – যে কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান এখন বিলাপ-আর্তনাদ আর অঙ্গভঙ্গি দিয়ে শুরু হয়। চারুশিল্পে বিলাপ আর ক্রন্দনধ্বনি একটি বিশেষ জ়ঁর হিসেবে প্রতিষ্ঠা পেতে শুরু করল। বিলাপ-নৃত্য, বিলাপ-সঙ্গীত, বিলাপ-শিল্প...
      ঋণ - দেবাশিস দাস
      সংখ্যা ১০৩ | গল্প | July 2026
      বাইকটা পড়ে রয়েছে রাস্তার ধার ঘেঁষে। কিছুটা দূরে পড়ে আছে একটা নিথর দেহ। মৃত না সংজ্ঞাহীন কে জানে? হেলমেট ভেঙ্গে গেছে। মাথা থেকে চুঁইয়ে চুঁইয়ে নামছে রক্তের ধারা। রাস্তায় পড়ে শুকিয়ে গেছে কিছুটা। হেডলাইট, সাইড-লাইটের টুকরো ছড়িয়ে আছে বাইক আর পড়ে থাকা দেহটির মাঝখানের জায়গাটুকুতে। এক্সিডেন্টের দৃশ্য এতটুকুই। পুলিশ আছে দুজন। তৎপরতার সঙ্গে এ্যাম্বুলেন্সে তোলার ব্যাবস্থা হচ্ছে দেহটিকে। শোনা গেল দুর্ঘটনাগ্রস্ত যুবকটি নাকি এই এলাকারই বাসিন্দা। কাছাকাছি...
    • সংখ্যা ১০৩ : কবিতা
    • দুটি কবিতা: ভাঙতে ভাঙতে চলি; পুরোনো দিন - অরণি বসু
      সংখ্যা ১০৩ | কবিতা | July 2026
      মধুচন্দ্রিমা - অঞ্জলি দাশ
      সংখ্যা ১০৩ | কবিতা | July 2026
      আলোচনাসভা - কালীকৃষ্ণ গুহ
      সংখ্যা ১০৩ | কবিতা | July 2026
      গাছ বিষয়ক সম্ভবত - সিদ্ধার্থ মুখোপাধ্যায়
      সংখ্যা ১০৩ | কবিতা | July 2026
      দু'টি কবিতা: দুহিতার প্রতি; সাইকেল দুর্ঘটনা - অংশুমান গুহ
      সংখ্যা ১০৩ | কবিতা | July 2026
    • সংখ্যা ১০৩ : স্মৃতি
    • মিঠে-কড়া আনন্দ পাঠশালা - মৌসুমী ভট্টাচার্য্য
      সংখ্যা ১০৩ | স্মৃতি | July 2026
      আশির দশকের গোড়ার দিকের কথা। মনে আছে, আমাদের বলা হত স্কুলে আসার সময় একটা শিশি নিয়ে আসবে। স্কুলে ড্রাম ভর্তি দুধ আসত। ছুটির সময় শিশি ভরে দুধ দেওয়া হত ছেলেমেয়েদের হাতে। সে আমার ক্লাস ওয়ান-এর স্মৃতি। মাস কয়েক পরে দুধ বন্ধ করে শুরু হল পাউরুটি দেওয়া। টিফিন-এর ঘন্টা পড়ার আগেই চা-এর পেটির মতো বড়ো একটা কাঠের পেটি সাইকেলের পিছনে কালো টিউব দিয়ে বেঁধে পৌঁছে যেতেন এক ভদ্রলোক। তাঁর নাম কোনোদিন জানা হয়নি। সবাই তাঁকে পাউরুটি মামা
      আমাদের যাদবপুর আর যাদবপুরের আমরা (৩) new! - সুনন্দন চক্রবর্তী
      সংখ্যা ১০৩ | স্মৃতি : ধারাবাহিক | July 2026
      ক্ষ্যাপা সৃষ্টিশীলতা আর ধারালো বাক্‌ভঙ্গির ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ছিলেন নবনীতা দেবসেন, শুদ্ধশীল বসু এবং মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। মানববাবু তখন জিনস্‌ এবং বাটিকের পাঞ্জাবি আর শান্তিনিকেতনি ঝোলায় শোভিত থাকতেন প্রায় প্রতিদিন। আমার সহপাঠি নির্মল আড়ালে ওঁকে বাতিকবাবু বলে ডাকত। মানববাবু সহস্র কিংবদন্তীর
      শতবর্ষের স্মরণে: মঞ্জিলদা - রাহুল মজুমদার
      সংখ্যা ১০৩ | স্মৃতি | July 2026
      বইমেলায় তো একসময় আমরা তিনজন (শিশিরদা, মঞ্জিলদা, আমি) সামনের খদ্দের সামলানোর কাজে মেতে থাকতাম। শিশিরদা আর মঞ্জিলদা অদ্ভুত এক বন্ধুত্বের বাঁধনে বাঁধা ছিলেন। সন্দেশ-এর সাহিত্য পাঠের আসর থেকে দুজনে একসঙ্গে পায়ে হেঁটে বাড়ি ফিরতেন। দেশপ্রিয় পার্কের মোড়ে এসে শিশিরদা ডাইনে ঘুরে যেতেন, আর মঞ্জিলদা
    • সংখ্যা ১০৩ : রম্যরচনা
    • প্রচ্ছদ - চম্পাকলি আইয়ুব
      সংখ্যা ১০৩ | রম্যরচনা | July 2026
      দিন আমার এক শৌখীন আত্মীয়া আমাকে ছোটখাট একটি ব্রিফকেস উপহার দিয়ে বললেন, ‘তোমার জন্য ভেষজ চা এনেছি’। আমি হাঁ হাঁ করে বলতে যাচ্ছিলাম ‘এত চা এনেছো! এ আমি কতদিনে শেষ করবো!’ ভাগ্যিস বলিনি কারণ
      হাত বাড়ালেই এ-আই - সিদ্ধার্থ মুখোপাধ্যায়
      সংখ্যা ১০৩ | রম্যরচনা | July 2026
      পচা বলল—এই সব আদ্যিকালের ভাষায় আজকাল আর কেউ কবিতা লেখে না। আধুনিক কবিতার শরীর হবে ঋজু। ভাষা হবে মেদহীন। আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষায় কবিতা লেখা দরকার। সাধু-চলিত মেশাতে হবে, শব্দ-সন্ধানে বিলকুল
      ফালতু পালটা তাবোল - অংশুমান গুহ
      সংখ্যা ১০৩ | রম্যরচনা | July 2026
      একটা হলুদ সালওয়ার কামিজ পরা রোগা মেয়ে চায়ের দোকানে ঢুকল। দেখে মনে হল আমার মেয়ের বয়সী হবে। মানে পনেরো-ষোলো বছর। লম্বা সুন্দর চুল একটা রাবার ব‍্যান্ড দিয়ে অযত্নে বাঁধা। ওর ডানহাতের তর্জনী আর মধ‍্যমার মাঝে একটা না-জ্বলা সিগারেট। চোখে সরু চশমা।
      রকবাজির কোলাজ: কোলকাতা ও ছত্তিশগড় (৬) - রঞ্জন রায়
      সংখ্যা ১০৩ | রম্যরচনা : ধারাবাহিক | July 2026
      কিন্তু যেদিন খালি থাকত সেদিন রকে পাজামা গুটিয়ে বাবু হয়ে বসে হাত বাড়াতো সিগ্রেটের জন্যে, গাঁজার কল্কে ফাটানোর মত টান দিয়ে সিগ্রেটটা আদ্দেক করে ধোঁয়া ছেড়ে বলত “ক্যা সুনাউঁ?” ওর স্টক বিশাল। বলিউডি সিনেমার গান থেকে গজল এবং ভক্তিগীতি, বিশেষ করে নাৎ ও কাওয়ালি। গলা ছেড়ে গাইত এবং অসম্ভব সুরে।
      পরোটা মাঠে ‘হ্যাটাশ্রী’ ফুটবলার অনমিত্র রায় - অনমিত্র রায়
      সংখ্যা ১০৩ | রম্যরচনা | July 2026
      খেলা শুরু হল। আমার জীবনে প্রথমবার সত্যিকারের ফুটবলে পা ঠেকানো। সত্যিকারের ফুটবল মানে যে ফুটবলের সাইজ সূর্যর সমান। অর্থাৎ, পৃথিবী থেকে আমরা সূর্যকে যে সাইজের দেখি, ফুটবলটার সাইজটাও প্রায় তাই। স্বাভাবিকভাবেই আমি একটু উত্তেজিত। দৌড়োচ্ছি যত না, লাফাচ্ছি তার চেয়ে বেশি। ফলে...
      'চা'-- এক আত্মোপলব্ধির নাম - শর্মিষ্ঠা ঘোষ
      সংখ্যা ১০৩ | রম্যরচনা | July 2026
      উদ্ভিদবিজ্ঞানী রবার্ট ফর্চুনকে ভার দেওয়া হয়েছিল চীন থেকে ভারতে চা গাছ নিয়ে আসার জন্য। যা পরবর্তীকালে এক বিরাট শিল্পের আকার নিয়েছিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঠান্ডা লাগলে নুন আদা দিয়ে চা খেতেন। আবার কবি জীবনানন্দ দাশ চা-কে অসংযম হিসেবে দেখতেন। একদম বিপরীত দিকে মনীন্দ্র গুপ্ত চায়ের নেশা ধরানোর ছবিকে বাঁচিয়ে রাখতে হাটে খানিকটা জায়গা নিয়ে
    • সংখ্যা ১০৩ : ভ্রমণকাহিনি, প্রকৃতি, বাকিসব
    • কাছে দূরে: সিমিলিপাল - প্রদীপ্ত কুমার বন্দ্যোপাধ্যায়
      সংখ্যা ১০৩ | ভ্রমণকাহিনি, প্রকৃতি, বাকিসব | July 2026
      মন্দির থেকে নেমে আরেকবার দাঁড়ালাম দেবকুণ্ডের সামনে। পাহাড়ের মাথায় যেখানে ঝর্ণার হইচই দেখতে পাচ্ছি সেখানে কোনও বিস্ময় নেই; ছেদহীন পাহাড়ের অংশগুলো, যেখানে কুণ্ডের জলে আংশিক ডুবে আছে সেখানে হইচই নেই, কিন্তু সব বিস্ময় যেন সেখানেই জমাট বেঁধে আছে। রাতের অন্ধকারে না জানি এই বিস্ময়, কোন স্তব্ধতার ইঙ্গিতে, শতগুণে বেড়ে ওঠে! রাতে তা প্রত্যক্ষের কোনও অবকাশ নেই। রাতের দেবকুণ্ড নিয়ে...
      অ্যামালফি একটি অর্কেস্ট্রার নাম - কৌশিক সেন
      সংখ্যা ১০৩ | ভ্রমণকাহিনি, প্রকৃতি, বাকিসব | July 2026
      কিন্তু আমাদের এই ভ্রমণ কাহিনী থেকে ইচ্ছে করেই আমি নেপলস শহর, ভেসুভিয়াস আর পম্পেইয়ের গল্প বাদ রেখেছি, কেননা তাই নিয়ে একেবারে অন্যরকম আরেকটি কাহিনী লেখা উচিত, অ্যামালফি কোস্টের কাব্যময়তার সঙ্গে সেই ট্র্যাজিক ইতিহাস ঠিক খাপ খায় না।
      তিন বাঁক থেকে কাঞ্চনজঙ্ঘা (২) new! - রাহুল মজুমদার
      সংখ্যা ১০৩ | ভ্রমণকাহিনি, প্রকৃতি, বাকিসব : ধারাবাহিক | July 2026
      চার্চ দেখে নেমে আসার সময় দেখা গেল হাট ভাঙার মুখে। রথ কিন্তু হোম স্টে-র দিকে ফিরল না, উল্টোদিকে গড়াল। সারথি জানালেন, গন্তব্যের নাম বেন্দা; পথে পড়বে কাগে গ্রাম। গাছের টানেলের মধ্যে দিয়ে চলতে চলতে হঠাৎ গাছপালারা সরে গিয়ে একটা গ্রামকে জায়গা করে দিয়েছে। সামনের মাঠটায় কোনও কিছুর আয়োজন চলছে। সামনে একটা অস্থায়ী ছাউনিতে রান্নার আয়োজন হচ্ছে। ছোটো বাচ্চারা রঙচঙে
    • সংখ্যা ১০৩ : উপন্যাস
    • অপ্রতিহতা (৩, শেষ) - শিবানী ভট্টাচার্য দে
      সংখ্যা ১০৩ | উপন্যাস : ধারাবাহিক | July 2026
      সামনে কারো কিছু বলার সাহস নেই, কিন্তু বিধবা বুড়ি বলে পরোক্ষে তাচ্ছিল্য, পঙ্গু বলে উপহাস, তুঙ্গের সঙ্গে প্রেম আছে বলে রটানো, ছুটকো বিদ্রোহ—সব বিরুদ্ধ খবরই তিনি পান, এসব তাঁর গা-সহা হয়ে গেছে। সহ্য করতে করতে দিদ্দা এবার মনে কঠোর থেকে কঠোরতর হচ্ছেন, এবার আর কাউকে...
    • সংখ্যা ১০৩ : প্রবন্ধ
    • রূপসী বাংলায় পারসিক মিঠাই - শুভময় রায়
      সংখ্যা ১০৩ | প্রবন্ধ | July 2026
      কোনও এক বঙ্গাধিপতির একদা কবি হাফিজ়কে বাংলায় নিমন্ত্রণ এ নিবন্ধের আলোচ্য বিষয়। রবীন্দ্রনাথের এই সংক্ষিপ্ত ভাষণ থেকেই অনুমান করা যায় যে বাংলার সঙ্গে পারস্যের সম্পর্ক, বিশেষত সে দেশের ভাষা ও কাব্য-সাহিত্যের অনেক খুঁটিনাটি বিষয়ের সঙ্গে তাঁর প্রত্যক্ষ পরিচয় ছিল। বস্তুত, ওই ভাষণে প্রতিফলন ঘটেছে সহস্রাধিক বছরব্যাপী সাংস্কৃতিক আদান-প্রদানের। যে লেনদেনের গভীর প্রভাব পড়েছিল বাংলার ভাষা, সাহিত্য আর জীবন দর্শনে।
      তবু অনন্ত জাগে - শৌনক দত্ত
      সংখ্যা ১০৩ | প্রবন্ধ | July 2026
      বিভূতিভূষণের সাহিত্যে মৃত্যু এসেছে পথের গতি বদলে যাওয়ার আয়োজন নিয়ে। তাঁর কাছে মৃত্যু মানেই শেষ নয়, বরং অন্য এক শুরু। বলা যায় মৃত্যু মানে অনিঃশেষ এক যাত্রা। তপোব্রত ঘোষ ব্যক্তিগত পুরাণ নিয়ে আলোচনায় উল্ল্যেখ করেছেন, বিভূতিভূষণ বলেছিলেন, জন্মমৃত্যুর চক্রপথে মানুষ চিরপথিক আর সেই চক্রপথের পরিচালক পথের দেবতা বৈশ্রবণ। এখানে তিনি একটি শব্দ ব্যবহার করেছেন ...
      শতবর্ষে শিল্পী রেবা হোর - অমিত মণ্ডল
      সংখ্যা ১০৩ | প্রবন্ধ | July 2026
      মাত্র সতেরো বছর বয়েসেই রেবা দেখেছিলেন তেতাল্লিশের মন্বন্তর। কলকাতার পথেঘাটে গ্রামবাংলার মানুষের করুণ মৃত্যু, ভোর থেকেই ‘একটু ফ্যান দাও, গো মা’ আর্তস্বর, বিদেশী শাসকের নির্মম ঔদাসিন্য। সেসময় রেবা লক্ষ করেছিলেন মুমূর্ষুদের সাহায্যে কোনো রাজনৈতিক সংকীর্ণতা ছিল না। রিলিফের কাজে কংগ্রেস, কম্যুনিস্ট, সোশ্যালিস্ট কোনো ভেদ ছিল না। সাধ্যমতো কিছু করতে পারলে সবাই
      শতবর্ষের স্মরণে--মহাশ্বেতা দেবী - কৌশিক সেন
      সংখ্যা ১০৩ | প্রবন্ধ | July 2026
      সাম্প্রতিক কালের বাঙালি পাঠক সমাজে মহাশ্বেতা দেবী নামটি পরিচিত হলেও খুব সম্ভবত বহুচর্চিত নয়; যদিও তিনি ছিলেন পদ্মবিভূষণ, জ্ঞানপীঠ এবং ম্যাগসেসে পুরস্কারে ভূষিতা এবং তাঁর লেখা গল্প-উপন্যাস এযাবৎ কমপক্ষে পনেরোটি ভাষায় অনূদিত। এই বছরের ১৪ই জানুয়ারি তাঁর জন্মশতবার্ষিকী হয়ে গেছে। বীরসা মুন্ডা থেকে চোট্টি মুন্ডা অর্থাৎ ১৮৯৫ থেকে ১৯৭৫ অবধি আরণ্যক জীবনের যে ট্র্যাজিক মহাকাব্য ...
    • সংখ্যা ১০৩ : বিবিধ
    • জলের মতো ঘুরে ঘুরে new! - শ্রীকুমার চট্টোপাধ্যায়
      সংখ্যা ১০৩ | বিবিধ : ধারাবাহিক | July 2026
      তাঁর নাম বলিনি এখনও না! ধরুন নীলু, সৈকত কিংবা কৃষ্ণগোপাল— যাই হোক না কেন। তিনি নিজেই খুঁজছেন তাঁর নাম। নামও নয়, জানতে চান তিনি আসলে কে? তাই এই নিরন্তর কড়া নাড়া। বিলায়েত খানের ঝালার মতো বেগবান কিন্তু অস্থির নয়। আরও খনন, আরও আরও। তাই চলনে বলনে কবিতা, নাটক, গদ্য আর
    • সংখ্যা ১০৩ : গ্রন্থ-সমালোচনা
    • পুত্রবধূর কলমে গৌরী আইয়ুব - শান্তনু চক্রবর্তী
      সংখ্যা ১০৩ | গ্রন্থ-সমালোচনা | July 2026
      বইটি শেষ করেও অনেকক্ষণ হাতে নিয়েই বসে থাকতে হয়। রেশ কাটতে চায় না। পৃথিবীতে আর কোনও সাহিত্যে/ভাষায় শ্বশ্রূমাতাকে নিয়ে এমন memoir কোনও পুত্রবধূ লিখেছেন কি না ঘোর সন্দেহ। কিন্তু আন্তরিকতায়, অকপটতায়, শ্রদ্ধা-ভালোবাসা-মমতায় চম্পাকলি যে পারিবারিক চিত্রপটটি আমাদের উপহার দিলেন, তার অনন্যতায় উজ্জ্বল হয়ে রইলো কেন্দ্রীয় চরিত্রটি।
      গ্রন্থ-সমালোচনা - ভবভূতি ভট্টাচার্য
      সংখ্যা ১০৩ | গ্রন্থ-সমালোচনা | July 2026
      বটতলার বই: উনিশ শতকের দুষ্প্রাপ্য কুড়িটি বই (দুটি খণ্ড); লালবাতির নীল পরিরা; মেটিয়াব্রুজ: দর্জিমহল্লার কথকতা; ও Off The Beaten Track: The Story of My Unconventional Life--এই চারটি বইয়ের আলোচনা
      অবিকল্প ও অন্যান্য গল্প - শান্তনু চক্রবর্তী
      সংখ্যা ১০৩ | গ্রন্থ-সমালোচনা | July 2026
      একটি মাত্র বিশেষণে যদি এই কাহিনী-সঙ্কলনকে ভূষিত করতে হয়, তাহলে অবশ্যই বলতে হয় “অন্যরকম”: ইংরিজি ভাষায় আমরা যাকে unique বলে থাকি। কিঞ্চিৎ বিশদে প্রবেশ করা বাঞ্ছনীয় বটে।
      সার্কাসের আলো-আঁধারি জীবন - সৃজা মণ্ডল
      সংখ্যা ১০৩ | গ্রন্থ-সমালোচনা | July 2026
      সৌম্য দেব-এর যে জীবন সার্কাসের বইটির নিবিড় পাঠ
      ‘জলের উপর পানি’ — ইতিহাসের প্রেক্ষিতে বর্তমানের বীক্ষণ - মীনাক্ষী বন্দ্যোপাধ্যায়
      সংখ্যা ১০৩ | গ্রন্থ-সমালোচনা | July 2026
      জলের উপর পানি স্বপ্নময় চক্রবর্তী-র বইটির নিবিড় পাঠ
      দেবীপ্রসাদ সিংহের ‘দেশ’— নির্বাসিত স্মৃতির উপন্যাস - মেঘমালা দে মহন্ত
      সংখ্যা ১০৩ | গ্রন্থ-সমালোচনা | July 2026
      দেবীপ্রসাদ সিংহ-র দেশ বইটির আলোচনা
      খাওয়া আর রাঁধার গপ্পে মজিয়ে দেওয়া বই - স্বাতী পারেখ
      সংখ্যা ১০৩ | গ্রন্থ-সমালোচনা | July 2026
      খাই দাই ঘুরি ফিরি — অভিজিৎ চক্রবর্তী বইটির আলোচনা
      ফিরে দেখা: মহাস্থবির জাতক — এক ঐতিহাসিক জীবনপাঠ - সোমা দত্ত
      সংখ্যা ১০৩ | গ্রন্থ-সমালোচনা | July 2026
      প্রেমাঙ্কুর আতর্থী-র মহাস্থবির জাতক বইটির মনোজ্ঞ আলোচনা
      কলকাতা বইমেলা নিয়ে নানাজনের স্মৃতির সম্ভার - প্রদীপ পারেখ
      সংখ্যা ১০৩ | গ্রন্থ-সমালোচনা | July 2026
      স্মৃতির বইমেলা — সংকলক: শুভঙ্কর মাজি, বইটির আলোচনা
      ‘নীল কুয়াশার জোছনা’-য় সহজিয়া অবগাহন - পাপিয়া ভট্টাচার্য
      সংখ্যা ১০৩ | গ্রন্থ-সমালোচনা | July 2026
      সেলিম মন্ডলের নীল কুয়াশার জোছনা বইটির আলোচনা
      জানলায় আঁকা গ্রাম এবং হে বন্ধু, হে প্রিয় - গার্গী সেনগুপ্ত
      সংখ্যা ১০৩ | গ্রন্থ-সমালোচনা | July 2026
      জানলায় আঁকা গ্রাম এবং হে বন্ধু, হে প্রিয় বই দুটির আলোচনা
      নকশিকাঁথায় আঁকা জীবন - রঞ্জন ভট্টাচার্য (২)
      সংখ্যা ১০৩ | গ্রন্থ-সমালোচনা | July 2026
      পৃষতী রায়চৌধুরীর পথ ঢেকে যায় নকশিকাঁথায় বইটির আলোচনা
  • কীভাবে লেখা পাঠাবেন তা জানতে এখানে ক্লিক করুন | "পরবাস"-এ প্রকাশিত রচনার দায়িত্ব সংশ্লিষ্ট রচনাকারের/রচনাকারদের। "পরবাস"-এ বেরোনো কোনো লেখার মধ্যে দিয়ে যে মত প্রকাশ করা হয়েছে তা লেখকের/লেখকদের নিজস্ব। তজ্জনিত কোন ক্ষয়ক্ষতির জন্য "পরবাস"-এর প্রকাশক ও সম্পাদকরা দায়ী নন। | Email: parabaas@parabaas.com | Sign up for Parabaas updates | © 1997-2026 Parabaas Inc. All rights reserved. | About Us
কি ভাবে লেখা পাঠানো যাবে এবং লেখা প্রকাশ-সংক্রান্ত কয়েকটি নিয়ম
(১) লেখা, ছবি অপ্রকাশিত (এর মধ্যে আন্তর্জাল [পত্রিকা, ব্লগ, ফেসবুক ইত্যাদিও ধরতে হবে]) ও মৌলিক হওয়া চাই।
(২) ই-মেইল ঠিকানাঃ parabaas@parabaas.com
(৩) লেখার মধ্যেই আপনার ই-মেইল ঠিকানা, সাধারণ ডাক-ঠিকানা, ফোন নম্বর দেবেন - তাহলে লেখকের সঙ্গে যোগাযোগ করতে সুবিধা হয়।
(৪) কবিতা পাঠালে এক সঙ্গে অন্তত তিনটি কবিতা পাঠালে ভালো হয়।
(৫) ইউনিকোড হরফে এখন পরবাস প্রকাশিত হচ্ছে - সেই মাধ্যমে লেখা পেলে আমাদের সুবিধা হয়, কিন্তু অন্য মাধ্যমে, যথা "বাংলিশ", অন্য ফন্ট-এ, বা হাতে লেখা হলেও চলবে। সাধারণ ডাক-এ পাঠালে অবশ্যই কপি রেখে পাঠাবেন, কারণ লেখা/ছবি ফেরত পাঠানো সম্ভব নয়।
(৬) 'পরবাস' বা 'ওয়েবশিল্প'-সংক্রান্ত পরামর্শ ও সহযোগিতাও আমাদের কাম্য।
(৭) পরবাসে প্রকাশিত লেখা আন্তর্জাল ও অন্য বৈদ্যুতিন মাধ্যমে প্রকাশ করা যাবে না। পরবাসের পাতার লিংক দেয়া যাবে। পরবাসে প্রকাশের ১২০ দিন পরে অন্য কাগুজে মাধ্যমে প্রকাশিত হতে পারে কিন্তু সেখানে পরবাসে পূর্ব-প্রকাশনের উল্লেখ রাখা বাঞ্ছনীয় এবং সঙ্গত।
(৮) লেখক এই নিয়মগুলি মান্য করছেন বলে গণ্য করা হবে। এর কোনোরকম পরিবর্তন চাইলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।

সাধারণ ডাকযোগে লেখা, ছবি, বই ইত্যাদি পাঠানোর ঠিকানার জন্যে ই-মেইলে parabaas@parabaas.com অথবা ফোন-এ (+91)8609169717-এ যোগাযোগ করুন। আমরা আপ্রাণ চেষ্টা করি সব লেখার লেখকদের উত্তর দেবার, কিন্তু অনেক সময় অনিবার্য কারণবশতঃ তা সম্ভব না হতেও পারে। সেই জন্য লেখা পাঠানোর ৬ মাসের মধ্যে উত্তর না পেলে ধরে নিতে হবে যে লেখাটি মনোনীত হয়নি। আপনাদের সবাইকে অনুরোধ করছি আপনাদের সৃষ্টিশীল রচনা পাঠাতে, এবং সে-জন্য আগাম ধন্যবাদ।
Sign up for Parabaas Updates