• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ১০৩ | জুলাই ২০২৬ | কবিতা
    Share
  • বিষামৃত : আর্যা ভট্টাচার্য

    স্বপ্নের সখা তুমি, হারিয়ে যেও না কিছুতেই
    স্বপ্নের কালিন্দী অতলে!
    বনবিবিটির থানে এনে দিছি মোরগ কত না,
    তোমার মঙ্গল কামনায়।
    লোল জিহ্বা রক্তমুখী, হৃদপিণ্ড ছিঁড়ে দেওয়া
    শোণিত ধারায়।
    তুমি আছো ধান্দাবাজ, দুহাতে করেছো
    শুধু লুট।
    জেনেছি, বুঝেছি সব; উজাড় করেই তবু
    কী প্রগাঢ় সুখ।
    নোঙর তুলেছো যবে, তেরছা কাছির বাড়ি
    পড়েছে সপাট।
    পঙ্ক হোক্, বিষ হোক্ - আউলানো
    সুখের দুয়ার।

    স্বপ্নের সখা তুমি হারিয়ে যেও না প্রাণাধিক!
    স্বপ্ন নিঃশ্বাস দেয়--
    যদ্যপি তাহাতে মৃত্যু বিষ।।



    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments