Parabaas
  • বর্তমান সংখ্যা
  • বিভাগ
    গল্প প্রবন্ধ উপন্যাস কবিতা গ্রম্থ-সমালোচনা রম্যরচনা নাটক ভ্রমণকাহিনি, প্রকৃতি, বাকিসব
  • Special Sections
    English ছোটদের পরবাস Satyajit Ray Rabindranath Tagore Shakti Chattopadhyay Jibanananda Das Buddhadeva Bose
  • সূচি/List
    Complete List/সম্পূর্ণ সূচি English articles Bengali articles Old Issues/পুরোনো সংখ্যা Authors/পরবাসের লেখকরা
  • Our Books
  • Buy Books
  • About
    About Us Friends of Parabaas Sign up for updates আদি পরবাস-কথা Old format
  • পুরোনো সংখ্যা
  • পরবাস

    বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
    Parabaas, a Bengali webzine since 1997 ... ISSN 1563-8685
  • ছোটদের পরবাস
    Satyajit Ray
    Rabindranath Tagore
    Buddhadeva Bose
    Jibanananda Das
    Shakti Chattopadhyay
    সাক্ষাৎকার
  • English
      Written in English
       Book Reviews
       Memoirs
       Essays
      Translated into English
       Stories
       Poems
       Essays
       Memoirs
       Novels
       Drama
  • লেখক/Author List চিঠিপত্র/Feedback Search
  • Parabaas Books Book Store

  • Order Here for Free Shipping in India


  • পুত্রবধূর কলমে গৌরী আইয়ুব এবং প্রসঙ্গত


  • বিশ্বের ইতিহাসে হুগলি নদী


  • বেদখল ও অন্যান্য গল্প



  • Audiobook
    Looking For An Address
    Nabaneeta Dev Sen
    Available on Amazon, Spotify, Google Play, Apple Books and other platforms.

  • পরবাস গল্প সংকলন-
    নির্বাচন ও সম্পাদনা:
    সিদ্ধার্থ মুখোপাধ্যায়)
  • Parabaas | গল্প
  • Category: গল্প, Language: All LanguagesEnglish Articles | All Articles
  • 12345678910 ... (1 to 40 of total 1390)
  • একটি অবান্তর গল্প - দিবাকর ভট্টাচার্য
    সংখ্যা ১০৪ | গল্প | October 2026
    প্রমোদ যেন নিজের মনেই বলে উঠলো— ‘তাহলে শোভা, তৃপ্তি, গৌরব, আনন্দ ওরা সবাই কোথায় গেল? ওরাই তো ছিল এতকাল আমার পাশে। ওদের কাউকে আর দেখছি না কেন?’ জরা উত্তর দিলো— ‘ওদের কাউকে আর দেখতে পাবে না তুমি। ওরা সবাই চলে গেছে?’ প্রমোদ প্রায় আঁতকে উঠে
    লালা যশবন্তের হাভেলি لالہ جسونت کی حویلی - মির্জ়া হামিদ বেগ translated by শুভময় রায়
    সংখ্যা ১০৪ | গল্প | October 2026
    সে নিজের চামড়ার থলে আর সুটকেসটা হাতে নিয়ে বাইরে তাকাল। লাউডস্পিকারে করাচি থেকে লাহোরে আসার কোনও ট্রেন লেট হওয়ার খবর জানানো হচ্ছে। লাহোর রেল স্টেশনের বাইরে বেরিয়ে ভিসা অফিস থেকে পাওয়া কাগজপত্র দেখিয়ে সে জানতে চাইল যে ভারত থেকে পাকিস্তানে পৌঁছোলে কোথায়
    রূপবতীর ঝিনুকমালা - সিদ্ধার্থ মুখোপাধ্যায়
    সংখ্যা ১০৪ | গল্প | October 2026
    রূপু বলেছিল, “আগে শান্ত মনে ভেবে নাও কী চাও। তারপর মালার যে কোনও একটা ঝিনুক ছুঁয়ে মনে মনে ইচ্ছাটা বলো। এমন ভাবে বলো যাতে তোমার ঠোঁট নড়বে অথচ কোনও শব্দ হবে না। দেখবে ইচ্ছাটা ঠিক ফলে যাবে। তবে হ্যাঁ, একবার ইচ্ছে করলে যতক্ষণ না কার্যসিদ্ধি হচ্ছে ততক্ষণ তুমি...
    মন পবনের নাও - পূর্বিতা পুরকায়স্থ
    সংখ্যা ১০৪ | গল্প | October 2026
    মন্টু হঠাৎ করে একদিন যখন ওর বাবাকে চোখের সামনে উধাও হয়ে যেতে দেখল, সেদিনই এক হ্যাঁচকায় বড় হয়ে গেল। বাবাকে দাহ করে ফেরার সময় ওদের উঠোনে বাবার রিক্সাটাকে নির্জন উঠোনে একা একা দাঁড়িয়ে থাকতে দেখে ও নিজেকে আর ধরে রাখতে পারেনি। বুকফাটা চিৎকারে...
    ডুমস্ক্রোলিং - যশোধরা রায়চৌধুরী
    সংখ্যা ১০৪ | গল্প | October 2026
    আগামীকাল আবার আছে। শততম আসর। কবিতা পত্রিকা "জিরাফ"-এর কবিতাপাঠের আসর। জিরাফের আসল সম্পাদক আমার বাবা ছিলেন। ব্রেন হেমারেজের পর বাবা অনেক কিছুই ভুলে ভুলে যান। এখন কার্যনির্বাহী সম্পাদক অলোকেন্দু। অলোকেন্দু ঘোষ। একটা সরকারি স্কুলের শিক্ষক বলেই শুধু না,
    অন্যায় - অনুষ্টুপ শেঠ
    সংখ্যা ১০৪ | গল্প | October 2026
    গ্লাস আর বোতল নিয়ে জমিয়ে বসার খানিক পরেই বুঝলাম, আজকের অতিথি খুব ভালো বাছাই হয়েছে। বিনোদের সঙ্গে রাজীবের একেবারে যাকে বলে খাপে খাপে ফ্রিকোয়েন্সি মিলে যাচ্ছে। অবশ্য সেজন্যই ওকে ডাকা। রাজীবের যা যা ফিডব্যাক পেয়েছি, তাতে আমি নিশ্চিত...
    হাওয়াবাড়ি - মৃগাঙ্ক ভট্টাচার্য
    সংখ্যা ১০৪ | গল্প | October 2026
    দু’কদম হাঁটার কথা বলেছিল মোক্তান ভাই; প্রকৃত প্রস্তাবে দেখা গেল তা অন্তত দুশো ফিট। এত ঝুটঝামেলা করে এতটা পথ নামার পর এই হোমস্টে যদি না-পসন্দ হত তাহলে হত চিত্তির। কিন্তু ছানাপোনারা বুড়ো আঙুল উঁচিয়ে গোর্খা হোমস্টে ওদের পছন্দ হয়েছে জানিয়ে আশ্বস্ত করল। আলাপ হল প্রবীণ ও দুর্গারানি ছেত্রীর সঙ্গে...
    আঁধার-আলো - রূপসা দাশগুপ্ত
    সংখ্যা ১০৪ | গল্প | October 2026
    কলেজ পাশ করে ঘরে বসে থাকা সম্ভব ছিল না, অনেক বড়ো সংসার আমাদের, বাবার অর্থের দরকার। তাই কাজ খুঁজতে নেমে পড়ি। আমার এক পাড়াতুতো জামাইবাবুর আসামের প্রত্যন্ত অঞ্চলে কাঠের ব্যবসা, নিজস্ব করাতকল ছিল। তিনি সেসময় এসেছিলেন আমাদের পাড়ায়। কাজের দরকার শুনে বললেন—
    রাস্তার পাশের বিশাল ছবিটিকে কেন্দ্র করে একটি গল্প - মুরাদুল ইসলাম
    সংখ্যা ১০৪ | গল্প | October 2026
    এটা সরকারের কূটচাল, সরকার আমাদের দৃষ্টি অন্যদিকে ফেরাতেই এই বিশাল ছবি ঝুলিয়ে দিয়েছে, যাতে আমরা রাস্তার খানাখন্দ, ফুটপাত কিংবা ম্যানহোলের গর্ত এসব কিছু দেখতে না পারি এবং পড়ে গিয়ে হাত পা ভেঙ্গে বসে থাকি। কেউ কেউ এদের কথায় সায় দিল এবং অপেক্ষাকৃত বয়সে যারা তরুণ তারা বলল তারা এই ছবি খুলে ফেলবে, দরকার হলে আগুন দিবে, পুড়িয়ে ফেলবে, সরকারের এই অন্যায় তারা মানবে না, তারা প্রতিবাদ করবে এবং বিপ্লবের গণজোয়ার বইয়ে দিবে...
    বাঘ - অচিন্ত্য দাস
    সংখ্যা ১০৪ | গল্প | October 2026
    কী হলো কী হলো বলে লোকজন, মিডিয়া সবাই ছুটে এল। শিকারি তখন ঘাসের ওপর শুয়ে গভীর ঘুমে তলিয়ে নাক ডাকছে। এখন তো সাক্ষাৎকার নেওয়া যাবে না – তাই মিডিয়ার রিপোর্টাররা শিকারির মুখের কাছে মাইক্রোফোন ধরল। আজকাল সাউণ্ড-সিসটেম এত উন্নতি করেছে যে নাক ডাকাটাই চমৎকারভাবে সারা দেশে সম্প্রচারিত হয়ে গেল। চ্যানেলে চ্যানেলে ব্রেকিং নিউজ দেখাচ্ছে! অনেকে তো আপিস-আদালত কামাই করে টিভি দেখতে বসে গেছে! দারুণ দারুণ সব...
    নীল রঙের ফুলদানি - অচিন্ত্য দাস
    সংখ্যা ১০৪ | গল্প | October 2026
    কী একটা করছিলাম, দীপ্তেশ আমার কাছে এসে বসল। তারপর একটা কাগজে আঠা লাগিয়ে আমার হাতে ফট করে সেঁটে দিল। লিখেছে – আই লাভ ইউ। নিচে একটা লালরঙা পানপাতাও এঁকেছে! আমি সঙ্গে সঙ্গে কাগজটা টেনে ছাড়িয়ে নিলাম, আঠা ছিল বলে হাতটা চিনচিন করছিল। আমার কিন্তু...
    থ্যাংকসগিভিং - আনন্দিতা চৌধুরী
    সংখ্যা ১০৪ | গল্প | October 2026
    সোমা একটু অপ্রস্তুত হয়ে পড়ে। ইউনিভার্সিটি টাউনে থাকার দরুণ সে মোটামুটি পাবলিক ট্রান্সপোর্ট পেয়েই যায় রোজকার কাজের জন্য। খরচ বাঁচাতে তাই গাড়ি কেনেনি আর। কিন্তু সমস্যা হয় সাবার্বে এইসব পার্টিতে এলে, গাড়ির অভাবটা খুব বুঝতে পারে তখন। দাদার বন্ধু শ্যামলদা সুমিতাবৌদি তার এদেশে আসা থেকেই খুব...
    সম্পর্ক - অনিরুদ্ধ চক্রবর্তী
    সংখ্যা ১০৪ | গল্প | October 2026
    কিন্তু বিয়ের একমাস অতিক্রান্ত হতে না হতেই সে আবিষ্কার করল, কোন নেশাই বাদ নেই গিরীন্দ্রর। বিড়ি, সিগ্রেটকে হিসেবের মধ্যে না রাখলেও হেরোইন, গাঁজাকে রাখতেই হয়। মিনতি মুষড়ে পড়ল। বিধবা ছিল, জীবন ছিল একপ্রকার। আর এখন? বাড়ির কেউ তার বিয়ে দেয়নি, বিয়ের কথা বলেওনি। যা করার সে নিজে করেছে। ট্রেন থেকে সে লরিতে নেমে এল, কিন্তু এমন হবে সে ভাবেনি। এখন মনে হচ্ছে,...
    তারার গান - অরিন্দম গঙ্গোপাধ্যায়
    সংখ্যা ১০৪ | গল্প | October 2026
    বিল্ডিং-এ পৌঁছে শেষ বারের মত পিছন ফিরল সে। কুকুরটা দাঁড়িয়ে পড়েছে, আর এগোচ্ছে না। নিশ্চয়ই অন্য কুকুরের গন্ধ পেয়েছে। টেরিটোরি। বাহাদুর গুমটিতে বসে রিল দেখছে মনে হয়। ফোন থেকে হি-হি হাসির শব্দ আসছে। গেট খোলার শব্দ পেয়ে একবার উঁকি দিল, নিয়মরক্ষা। তাছাড়া লাগলে বাহাদুরের থেকেই পাওয়ার-ব্যাঙ্ক নিতে হয় তাকে। সিম কে-কের দেওয়া।
    ছুটি - গান্ধর্বিকা ভট্টাচার্য
    সংখ্যা ১০৪ | গল্প | October 2026
    বলতে বলতেই কমলাকান্ত বুঝতে পারল কথাটা বেফাঁস বলে ফেলেছে। নলিনীর একটা ক্ষতকে খুঁচিয়ে ফেলেছে। যা ভেবেছে তাই। পায়ের মলের শব্দ ঘরের বাইরে বেরিয়ে গেল। কমলাকান্ত কাগজ নামিয়ে দেখল খাট ফাঁকা। নলিনী কোন ঘরে গেল কে জানে! একবার ভাবল, খুঁজতে যায়। কিন্তু হাঁটুর ব্যথাটা আবার খুব বেড়েছে। থাক গে, রাগ পড়লে ...
    উত্তরণ - ইন্দ্রাণী গোস্বামী
    সংখ্যা ১০৪ | গল্প | October 2026
    সত্যি বলতে কি তার বাড়ির এক-দেড় কিলোমিটারের মধ্যে যে এরকম একটা বস্তি আছে তা কেকা আগে জানত না। অস্বস্তি নিয়েই সে কাজটা শুরু করে। প্রায় সাড়ে বারোশ’ মানুষের কাছে ফর্ম বিলি করতে হবে। প্রথম তার খুব বেশি সময় লাগছিল। ভয় পাচ্ছিল আসলে। বিশেষত বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্টদের। এঁদের পোষাকি নাম বি.এল.এ.। তারা নির্ভুল কাজ করার জন্য এত সাবধান করছিল যে...
    আমেরিকায় অপু - প্রশস্তি পণ্ডিত
    সংখ্যা ১০৪ | গল্প | October 2026
    অক্টোবরের হালকা শীতের ভোর আমেরিকায় এখন ভোর চারটে বাজে। প্রতিবারের মতো এবারেও অর্পণ উঠে পড়েছে ঠিক ভোর চারটেয় মহালয়া শুনবে বলে, গত ১৫ বছর ধরে এই নিয়মের কোন ব্যতিক্রম নেই যতই সে নিজের মাটি নিজের দেশ থেকে দূরে থাকুক।
    নিহত গোলাপ - হোসেন আলমগীর
    সংখ্যা ১০৪ | গল্প | October 2026
    রোকসানা নিচে নেমে আসে। গেটের কাছে রিয়াজুল আর ফোরকান দাঁড়িয়ে আছে। ওদের দুজনকে দেখে ফোরকান রিয়াজকে খোঁচা মারে। যেন কিছুই হয়নি - এমনিভাবে অন্যদিকে তাকিয়ে থাকে রিয়াজুল। সবই খেয়াল করে রোকসানা। 'তোর আশিক দেখি খাড়াইয়া রইছে।’ দিলারার টিপ্পনীতে রোকসানা কোন মন্তব্য করে না, কিন্তু আড়চোখে তাকিয়ে...
    গরিলার এক প্রহর - ইন্দ্রনীল দাশগুপ্ত
    সংখ্যা ১০৪ | গল্প | October 2026
    গুলজারীলাল একটা গরিলার মতো আস্তে আস্তে চারদিকে তাঁর গ্লাভ্‌স্‌ পরা মোটা আঙুল দেখিয়ে বললেন - লাইফের সব মিস্ট্রি এই ঘরের দেয়াল আর আলমারিগুলোর ভিতরে চলে বেড়ায়। ডাকে। আমরা শুধু চোখ দিয়ে যতটা দেখা যায় দেখি। নাক দিয়ে শুঁকি। কিন্তু তাদের কথাগুলো শোনার মতো কান আমাদের নেই। এই ক্যাডাভরটা চিৎকার করে করে আমাকে বলে দিচ্ছে ...
    উত্তরোত্তরা - শ্রাবণী দাশগুপ্ত
    সংখ্যা ১০৪ | গল্প | October 2026
    মা যে অতিকষ্টে কান্না সামলাচ্ছেন, ঘোরের মধ্যে বুঝতে পারিনি। ওষুধ, ইঞ্জেকশনে প্রায়-অচেতনভাবে কতগুলো দিন পেরিয়ে গেল। নার্সদের কানাঘুষো শুনতে পেয়েছিলাম, ডাক্তার যাদবের হাতযশের তুলনা নেই। আমার প্রায় মরে যাওয়া বাচ্চা নাকি বেঁচে উঠেছে! বিছানায় শুয়ে যা যা কানে আসে শুনি, প্রতিক্রিয়া হয় না। অনেক কথা বুঝতে পারি না। অবসাদ আর অন্ধকার আমাকে ঘিরে রেখে দিয়েছে। তিন সপ্তাহ পরে ছেলে-কোলে...
    দু'টি অণুগল্প : অতিক্রম; ঠিকানা - পরমার্থ বন্দ্যোপাধ্যায়
    সংখ্যা ১০৪ | গল্প | October 2026
    অয়নকে স্টিয়ারিং ধরতে দিল না ইমতিয়াজ, আড়াই ঘণ্টার পথ অতিক্রম করে ওরা যখন রঞ্জনার হাসপাতালে ঢুকল। তখন সেখানে লোকে লোকারণ্য। দিশাহারা অয়ন, ইমতিয়াজের ডাকে সংবিৎ ফিরে পায়। হঠাৎ বাজতে থাকা ফোনে সে দেখে,
    খোকা - শাশ্বত বোস
    সংখ্যা ১০৪ | গল্প | October 2026
    ভদ্রমহিলার দুচোখে তখন আগুন আগুন মাদকতা! দুচোখের পাতা ক্রমে ভারী হয়ে আসছে! মোটা চশমার আড়াল থেকে চোখদুটোকে অস্বাভাবিক ছোট লাগছে যেন! চঞ্চল! অস্থির! অথচ গতি নেই সেই দুটো চোখে কী ভীষণ প্রেম দেখেছিল অনিলাভ সেদিন! শুধু প্রেম নয়! হয়তো সে চোখে তখন বাসা বেঁধেছিল নীরব, বাকহীন, নির্লজ্জ কামনা! হয়তো বা সমষ্টির বিপরীতে গিয়ে...
    হেমন্তের গল্প - স্বপ্না মিত্র
    সংখ্যা ১০৪ | গল্প | October 2026
    খুশি ঝরা গলায় কৃষ্ণা বললেন, “ছাড়ো তো। ফেমাস হয়েছি এই যথেষ্ট। তবে আমারও কেমন অদ্ভুত লাগছে রে সোমা। আমরা ফেমাস। এদিকে পাড়ায় আমাদের কেউ চেনেও না, জানেও না।”
    দু'টি অণুগল্প : কাটাকুটি; সম্পর্ক - শিবানী ভট্টাচার্য দে
    সংখ্যা ১০৪ | গল্প | October 2026
    বীণা ফুটপাথের ওপাশের ঝাড় থেকে দু’তিনটে পাতা আনলেন, সুবীর তা দিয়ে পোকাটাকে উঠিয়ে ঝোপে ছেড়ে দিলেন-- যা, নিজের জায়গায় গিয়ে বাঁচ। পাতার পরশ পেয়ে পোকাটা নড়েচড়ে উঠল।
    চেনা মানুষের মতো - দেবাশিস দাস
    সংখ্যা ১০৪ | গল্প | October 2026
    নিজে ঘুম থেকে ওঠার সময় সে সবসময় খেয়াল করে যেন চাদর ইত্যাদি পরিপাটি থাকে। আজও তাই ছিল। তাহলে তার বিছানা ছাড়ার কয়েক মুহূর্ত পরে বেডশিটটা নিজের থেকেই কিভাবে কুঁচকে গেল আর গায়ে দেবার চাদরটাই বা খানিকটা সরে গেল কী করে?...
    মেটিং কল - অর্ঘ্য দত্ত
    সংখ্যা ১০৪ | গল্প | October 2026
    চাষের জমির ধার ঘেঁষে বেশ কিছুটা যাওয়ার পরে কাঁটাতারের খানিকটা অংশ খুলে মাটিতে পড়ে আছে। সেখান থেকে গ্রামের মানুষের পায়েহাঁটা পথের চিহ্ন চলে গেছে বিস্তৃত ঠেউখেলানো তৃণভূমির মধ্যে দিয়ে। অনেকটা এগিয়ে যাওয়ার পরে ওরা দেখতে পায় দুই বৃদ্ধা মহিলা অন্তত একশটা ছাগলকে সারবেঁধে ফেরত নিয়ে আসছে। নিকিতা সেই দুই বৃদ্ধার মুখের ক্লোজ-আপ নেয়।
    মাছের গন্ধ - অংশুমান গুহ
    সংখ্যা ১০৪ | গল্প | October 2026
    অবাক হয়ে বৈঠা টানা থামাল সত‍্যবতী। তারপর নম্রভাবে চোখ তুলল ধীরে ধীরে। দেখল পরাশর এক-দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছেন। কী প্রচণ্ড শক্তি সেই দৃষ্টির মধ‍্যে! যেন পোশাক ভেদ করে, ত্বক ভেদ করে সত‍্যবতীর গভীরতম অন্তরে প্রবেশ করছে।
    হৃতা - দেবাশিস মুখোপাধ্যায়
    সংখ্যা ১০৪ | গল্প | October 2026
    সহসা কী এক অস্ফুট শব্দ কানে আসতে থমকে দাঁড়ায় তমসা। নারীকণ্ঠের ধ্বনি না? হুঁ, সে নিজে নারী হয়ে নারীর এই আনন্দধ্বনি চিনতে ভুল করতে পারে না। এতক্ষণে ঈষৎ সচকিত হয়ে সে চারিদিকে তাকায়। এ কী! সে ...
    অন্য এক দেবীর গল্প - রিঙ্কি দাস
    সংখ্যা ১০৪ | গল্প | October 2026
    রানী তার এই অলৌকিক সাক্ষাৎকারের কথা কাউকে না জানালেও কন্ধকাটার গল্প চাপা রইল না বেশিদিন। এক’দিন মেথরপাড়ার হারু রাতের বেলা ফিরছিল দাইমার ঘর থেকে। তুমুল বৃষ্টি, সেই ঝড়ের রাতে প্রসববেদনা উঠেছে হারুর বউয়ের, কিন্তু...
    ভগবান সহায় - অনিরুদ্ধ সেন
    সংখ্যা ১০৪ | গল্প | October 2026
    “অ্যাকসিডেন্ট না। ছেলেটাকে নির্দয়ভাবে পেটানো হয়েছে। পোস্ট মর্টেমে নিশ্চিত বোঝা যাবে। তবে সম্ভবত গোটা দুই পাঁজর ভেঙেছে আর মাথার পেছনের একটা আঘাত প্রাণঘাতী হয়েছে। অত রাতে, বোধহয় ও কোনো ছিনতাই গ্যাংয়ের পাল্লায় পড়েছিল।” বলছিলেন ...
    শাপমোচন - বিশ্বজিৎ দত্ত
    সংখ্যা ১০৪ | গল্প | October 2026
    দিদু আমার পনেরো বছর বয়সে একটা গল্প শুনিয়েছিলেন। দধীচি মুনির গল্প। উনি একদিন একটি নিম গাছের নিচে বসে ধ্যান করছিলেন, বিশ্বকর্মা ওনার কাছে এসে উপস্থিত হন। অসুরদের কাছে দেবতারা খালি পরাজিত হচ্ছে, এর প্রতিকার একটাই, যদি...
    বুবুনের গাছ - অনন্যা দাশ
    সংখ্যা ১০৪ | গল্প | October 2026
    তারপর এক রবিবার তুতুলের কৌতূহল হল বুবুন কী করছে দেখার। সে ঠিকঠাক গাছে জল দিচ্ছে কিনা দেখার জন্যে উঁকি দিয়ে দরজার আড়াল থেকে দেখতে লাগল বুবুনের কীর্তিকলাপ। যা দেখল তাতে তো তার চক্ষু চড়কগাছ!
    অবুঝ প্রেমের কাহিনি - অনিরুদ্ধ সেন
    সংখ্যা ১০৩ | গল্প | July 2026
    স্থানীয় বন্ধুরা তাকে সাবধান করেছিল, এই মফস্বলে এসব চলে না, বিশেষ করে ট্রাইবাল কমিউনিটির মধ্যে নানা প্রতিক্রিয়া হতে পারে। ধীমান তাদের দৃঢ়ভাবে বলেছিল, ‘কিন্তু ওকে ছেড়ে তো আমি বাঁচব না।’ তখন বন্ধুরা বলেছিল, ‘তাহলে তোরা বিয়ে করে নে, হিন্দু বা ক্রিশ্চিয়ান মতে।’ ধীমান অবশ্য সে পথে না গিয়ে
    হিমিনবিয়রগ-এর গল্প - অ্যালডা সিগমণ্ডসডটির translated by ছন্দা চট্টোপাধ্যায় বিউট্রা
    সংখ্যা ১০৩ | গল্প | July 2026
    আইসল্যান্ডের রূপকথা। 'আর এখন সব কিছু একসঙ্গে ঘটল। চিতার আগুন তৈরি। হিমিনবিয়রগকে নিয়ে যাবার মুহূর্তেই সিঙ্গুইন্দুশের আবির্ভাব! সবাই অবাক আর আনন্দিতও। সারা রাজ্যে হইচই পড়ে গেল। বিরাট ভোজ, প্রভূত নাচগান। সিঙ্গুইন্দুশ সবাইকে খুলে বলল তার দুঃসাহসিক অভিযানের কাহিনী। হিমিনবিয়রগও জানাল যে সে-ই সবকিছুর বন্দোবস্ত করে দিয়েছিল যাতে সিঙ্গুইন্দুশ ইঙ্গিগেরদুরকে অভিশাপমুক্ত করতে পারে কারণ...'
    ভিক্টোরিয়া মেমোরিয়ালের পরী - রঞ্জন রায়
    সংখ্যা ১০৩ | গল্প | July 2026
    আমি কথা না বাড়িয়ে জালের ফাঁক দিয়ে রাত্তিরের কুয়াশা ঘেরা অন্ধকার কোলকাতাকে দেখতে থাকি। থানা এসে গেল। বেশ আলো ঝলমল। তিন ধাপ সিঁড়ি বেয়ে উঠতে হয়। আমাকে খানিকক্ষণ বারান্দায় একটা লম্বা বেঞ্চিতে বসিয়ে রাখল। আমি স্কুলে পড়ার সময় একবার থানায় গেছলাম। কড়েয়া থানা। আমরা দশজন। অপরাধ —
    চৌঠা মে ও মাধবপুকুর - অর্ঘ্য দত্ত
    সংখ্যা ১০৩ | গল্প | July 2026
    এভাবেই দেখতে দেখতে প্রায় দুটো বছর কেটে গেল। ততদিনে পিসি সংসারের সব কাজকর্মের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। সকাল নটা নাগাদ মা বেরিয়ে যেত স্কুলে। করুণাও কলেজে। আমি ততদিনে পোস্ট গ্র্যাজুয়েশন করে ঘরে বসে ভবিষ্যতের পরিকল্পনা করছি। একদিন সকালে উঠে দেখা গেল
    ভালো মানুষ - সংকর্ষণ সেন
    সংখ্যা ১০৩ | গল্প | July 2026
    মিতার খাতাগুলো ছিল যেন তার নিজেরই একটা গোপন জগৎ। অঙ্কের সূত্র আর হিসেবের ভিড়ে পাতার কোণে কোণে ফুটে উঠত ছোট ছোট ফুল, পাখি, মেঘের ছবি। কোথাও কোনো কবিতার অর্ধেক লাইন, কোথাও বা একটি নামের প্রথম অক্ষর লিখে আবার কেটে দেওয়া। খাতার প্রতিটি পাতায় ছিল এক কিশোরী মনের অজস্র না-বলা কথা। কিন্তু অমিত সেসব কিছুই দেখত না। তার চোখ থামত শুধু অঙ্কের ভুলে, সূত্রের ফাঁকে, সমাধানের পথে। সে এমন মনোযোগ দিয়ে কঠিন সমস্যাগুলো বুঝিয়ে দিত যে
    টেকনো-পত্য - বিশ্বদীপ সেনশর্মা
    সংখ্যা ১০৩ | গল্প | July 2026
    সুধন্য না গিয়ে টুকটাক গল্প জুড়ে দিলেন। কৃষ্ণার সঙ্গে কথা হয় না এমন নয়, বিশেষ করে কী রান্না হবে না হবে, দীপ্তি তাঁকে দিয়েই বলে পাঠান। আজ একটু বেশি সময় ধরেই চলল। সুধন্য ঘুরিয়ে ফিরিয়ে আসল কথায় আসার চেষ্টা করছেন। এক সময় কৃষ্ণা তাঁকে আড়চোখে দেখল, সুধন্যর চোখ এড়িয়ে গেল।
    নরকের নেপোলিয়ান - উত্তম বিশ্বাস
    সংখ্যা ১০৩ | গল্প | July 2026
    এমন সময় সেখানে এসে দাঁড়াল আঠারো ঊনিশের একটি মেয়ে। সে নিজেকে নরক নামেই চেনে। সবাই বলে সে নাকি এক নষ্টা কাগজকুড়ুনির মেয়ে। মেয়েটি নিজের সহজাত চেষ্টা দিয়ে যতটা পারল ব্যুম আর বাইটের ছ্যাবলামিকে হটিয়ে দিল। এবং যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকার হুণ্ডি দেখে উৎসুক জনতা আহাম্মকের মতো থুতু ছেটাচ্ছিল, সেই বরাবর অনেকটা পথ ঝাঁট দিয়ে গোবরজল ছেটালো। এ দেশের একটা দিক ভালো, মিডিয়াকে কোনও মতে সরাতে পারলেই বাকি সব অবাঞ্ছিত
    পলাশঝোর - সিদ্ধার্থ মুখোপাধ্যায়
    সংখ্যা ১০৩ | গল্প | July 2026
    কয়েকটা জোনাকি এদিক ওদিক উড়ছিল। আচমকা সেগুলো একত্র হল, যেন একে অন্যের বন্ধু। বলরাম দেখল জোনাকির ঝাঁকটা দল বেঁধে এগিয়ে আসছে। সে গলা তুলে ডাকল, “বিজন, রাধু… একবার এদিকে আয়। দেখে যা।”
  • 12345678910 ... (1 to 40 of total 1390)
  • কীভাবে লেখা পাঠাবেন তা জানতে এখানে ক্লিক করুন | "পরবাস"-এ প্রকাশিত রচনার দায়িত্ব সংশ্লিষ্ট রচনাকারের/রচনাকারদের। "পরবাস"-এ বেরোনো কোনো লেখার মধ্যে দিয়ে যে মত প্রকাশ করা হয়েছে তা লেখকের/লেখকদের নিজস্ব। তজ্জনিত কোন ক্ষয়ক্ষতির জন্য "পরবাস"-এর প্রকাশক ও সম্পাদকরা দায়ী নন। | Email: parabaas@parabaas.com | Sign up for Parabaas updates | © 1997-2026 Parabaas Inc. All rights reserved. | About Us
কি ভাবে লেখা পাঠানো যাবে এবং লেখা প্রকাশ-সংক্রান্ত কয়েকটি নিয়ম
(১) লেখা, ছবি অপ্রকাশিত (এর মধ্যে আন্তর্জাল [পত্রিকা, ব্লগ, ফেসবুক ইত্যাদিও ধরতে হবে]) ও মৌলিক হওয়া চাই।
(২) ই-মেইল ঠিকানাঃ parabaas@parabaas.com
(৩) লেখার মধ্যেই আপনার ই-মেইল ঠিকানা, সাধারণ ডাক-ঠিকানা, ফোন নম্বর দেবেন - তাহলে লেখকের সঙ্গে যোগাযোগ করতে সুবিধা হয়।
(৪) কবিতা পাঠালে এক সঙ্গে অন্তত তিনটি কবিতা পাঠালে ভালো হয়।
(৫) ইউনিকোড হরফে এখন পরবাস প্রকাশিত হচ্ছে - সেই মাধ্যমে লেখা পেলে আমাদের সুবিধা হয়, কিন্তু অন্য মাধ্যমে, যথা "বাংলিশ", অন্য ফন্ট-এ, বা হাতে লেখা হলেও চলবে। সাধারণ ডাক-এ পাঠালে অবশ্যই কপি রেখে পাঠাবেন, কারণ লেখা/ছবি ফেরত পাঠানো সম্ভব নয়।
(৬) 'পরবাস' বা 'ওয়েবশিল্প'-সংক্রান্ত পরামর্শ ও সহযোগিতাও আমাদের কাম্য।
(৭) পরবাসে প্রকাশিত লেখা আন্তর্জাল ও অন্য বৈদ্যুতিন মাধ্যমে প্রকাশ করা যাবে না। পরবাসের পাতার লিংক দেয়া যাবে। পরবাসে প্রকাশের ১২০ দিন পরে অন্য কাগুজে মাধ্যমে প্রকাশিত হতে পারে কিন্তু সেখানে পরবাসে পূর্ব-প্রকাশনের উল্লেখ রাখা বাঞ্ছনীয় এবং সঙ্গত।
(৮) লেখক এই নিয়মগুলি মান্য করছেন বলে গণ্য করা হবে। এর কোনোরকম পরিবর্তন চাইলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।

সাধারণ ডাকযোগে লেখা, ছবি, বই ইত্যাদি পাঠানোর ঠিকানার জন্যে ই-মেইলে parabaas@parabaas.com অথবা ফোন-এ (+91)8609169717-এ যোগাযোগ করুন। আমরা আপ্রাণ চেষ্টা করি সব লেখার লেখকদের উত্তর দেবার, কিন্তু অনেক সময় অনিবার্য কারণবশতঃ তা সম্ভব না হতেও পারে। সেই জন্য লেখা পাঠানোর ৬ মাসের মধ্যে উত্তর না পেলে ধরে নিতে হবে যে লেখাটি মনোনীত হয়নি। আপনাদের সবাইকে অনুরোধ করছি আপনাদের সৃষ্টিশীল রচনা পাঠাতে, এবং সে-জন্য আগাম ধন্যবাদ।
Sign up for Parabaas Updates