• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ১০৪ | অক্টোবর ২০২৬ | কবিতা
    Share  
  • বটগাছ : কালিপদ মণ্ডল

    ছোটবেলায় বড়রা মাথা নেড়ে বলতো—
    "বড় হও,
    বড় হয়ে দেশের নাম উজ্জ্বল করো।"

    শিক্ষক মশাই বলতেন—
    "বড় হও, বটগাছ হও।"

    বড় হয়েছি।
    সত্যি সত্যি বট গাছের মতো
    অনেক ঝুরি নিয়ে দাঁড়িয়ে আছি—
    নিশ্চুপ,
    একেবারে অনড়,
    জীবনের উদ্দীপনাহীন নিশ্চল পাথর।



    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  •   (?)
  • মন্তব্য পড়ুন / Read comments