• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ১০৪ | অক্টোবর ২০২৬ | কবিতা
    Share  
  • যে তুমি, গান আর শ্রাবণের মাঝে : দিলীপ মাশ্চরক

    এরকম বৃষ্টির দিনে
    তোমাকে দেখেছি একা, মগ্ন ফুটপাথে
    অল্প কুয়াশাঘেরা দিন, ছায়া ছায়া
        কোমল বর্ষাতি
    ট্রামের ভিতরে লাল, দৃষ্টিহীন আলো

    কখন স্টপেজ আসে, ঘন্টা বাজে মন্দিরার মতো
    কদম গাছের থেকে ঝরে পড়ে
        অশ্রুকণা, কার...

    তোমাকে যখন দেখি,
    মাঝখানে স্বচ্ছ বাতাস
    সাতাশ বছর ধরে এই পথ সমানে চলেছে

    এসো, এই গ্রহটাকে ভাগ করি
        আমরা দুজনে
    তোমার সন্তান তুমি রেখে এসো
        ধাইমার কাছে --



    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  •   (?)
  • মন্তব্য পড়ুন / Read comments