• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ১০২ | এপ্রিল ২০২৬ | কবিতা
    Share
  • ভোরবেলা বৃষ্টিপাত : দিলীপ মাশ্চরক


    তোমাকে কুয়াশা মনে হয়, ভোরবেলা বৃষ্টিপাত
    তারে মেলে দিচ্ছ নীল শাড়ি
    ছায়ার ভিতরে ফিকে আলো
    সামান্য গল্পের শেষে
    কোথাও পাখির ডাকে কেঁপে উঠল জারুলের শাখা

    চোখের পাতায় আঠা , ভিজে হাত
         রেখেছ কপালে
    আমাকে ডেকো না আজ
    এই চারকোণা ঘরে, কত মেঘ জমে আছে
    আমাদের মেঘজন্ম
    বৃষ্টি হয়ে ঝরে

    তোমার চিবুক থেকে জল পড়ে,
         যেন ভিজে পাতা
    আমাকে খেলায় ডাকে মগ্ন কুয়াশায় ...


    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments