• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ১০২ | এপ্রিল ২০২৬ | কবিতা
    Share
  • ইউক্লিড : অংশুমান গুহ


    আমার সদ‍্য সাজানো ঘরে
    পর্দার ফাঁক দিয়ে
    সন্ধের এক চিলতে হলুদ আলো
    এসে পড়ল
    ইউক্লিডের প্রাচীন বইয়ের উপর -
    আরো পড়ল শেল্‌ফে,
    যেখানে কবিতার বই,
    গল্প আর উপন‍্যাস সংগ্রহ,
    বিবিধ রচনাবলী।

    টেবিলের উপর রাখা বালিঘড়ির
    উপর দিকটা
    তখন খালি।

    মন কেমন করল।
    আলোর চেয়েও দ্রুত
    বুঝলাম -
    যত কিছু পড়‍ব ভেবেছিলাম,
    এ যাত্রায়
    সবকিছু পড়া হবে না।
    অন‍্য কেউ

    অন‍্য কেউ হয়তো বা
    চেখে নেবে কবিতার রস
    দেখে নেবে গল্পের আলপনা
    মেখে নেবে ভাষা-ভেজা আভাসের রং।
    অন‍্য কেউ মুগ্ধ হবে ঠিক
    ইউক্লিড বিমূর্ত প্রমাণে।



    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments