• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ১০২ | এপ্রিল ২০২৬ | কবিতা
    Share
  • জীবাশ্ম : অঞ্জলি দাশ



    সূর্যোদয় সূর্যাস্তের মাঝখানে এত দ্বন্দ্ব —
    বুক ফেটে মরে যায় দিন।
    পায়ের তলার মাটি চিড়গুলো গিলে নিয়ে পাশ ফেরে।
    নিবতে থাকা আলোর বিষাদটুকু ছেঁকে নিয়ে
    নির্বিকার রাত,
    নিয়মমাফিক ঘুমের ভণিতা তার।

    ভোরবেলা পদ্মাসন, পূর্বদিকে মুখ,
    দেখি কোলের উপরে ঝরে আছে মরা তারা, বোবা অক্ষর...
    এরা সব দুঃখী প্রজাতি, প্রতিদিন জন্ম নেয় প্রতিদিন মরে।
    আলো নেই ধ্বনি নেই—
    এমনই অসুখ মাখা রাত আকাশ পাহারা দেয় বলে
    বৃষ্টিহীন জীবনের ভাঁজে
    অক্ষরেরা নুড়ি পাথরের মতো,
    গোপনে গোপনে বাজে গত জন্মের দুঃখ...
    নিজেকে সে কবিতা বলে না।


    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments