• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ১০২ | এপ্রিল ২০২৬ | কবিতা
    Share
  • যুদ্ধ : অরণি বসু

    তোমার জামায় রক্তের ছিটে, গায়ে বারুদের গন্ধ।
    ভয় চারিয়ে যাচ্ছে তোমার শিরায় শিরায়--
    মাঝরাতে দুঃস্বপ্নে জেগে উঠে
    স্ত্রী-সন্তানের মুখের দিকে তাকিয়ে নির্ঘুম কাটিয়ে দাও রাত।

    পৃথিবী সত্যিই কত ছোটো হয়ে গেছে আজ,
    কত-কত দূরে টক্কর চলছে যুদ্ধের আর ক্রমশ শিকেয়
    উঠছে তোমার মুখের গ্রাস।

  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments