



একজন লেখকের কথা মনে পড়ে।
ভুলতে চাই তবু মনে পড়ে।
লেখক হিসেবে সে ছিল সফল। তার একের পর এক বই বেরোত। টাকা আসত।কিন্তু সে আরও বেশি সফলতা চাইত।
সে একজন প্রধান লেখক হতে চাইত। বিশ্বসাহিত্যের একজন নিবিড় পাঠক ছিল সে।
সে অনেক অনেক গল্প করত -- সব সাফল্যের গল্প।
কিন্তু সে আরও বেশি সাফল্য চাইত। সে সবার মাথায় উপরে থাকবে ভেবেছিল।
সে ভাবত, কিছু ক্ষমতাবান লোকের ষড়যন্ত্রের কারণে সে তার প্রাপ্য সম্মান পাচ্ছে না।
তার ভালো ঘুম হতো না।
একদিন তার মনে হলো সে কিছুই লিখতে পারেনি।
এই কথা ভাবতে ভাবতে সে একদিন লেখা বন্ধ করে দিল। কথা বলা বন্ধ করে দিল। বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিল। আহারগ্রহণের উৎসাহ হারিয়ে ফেলল।
তারপর একদিন মৃত্যুবরণ করল।
একদিন তার অনাবিল ভালোবাসা পেয়েছিলাম...