• Parabaas : Books
  • All | কবিতা | উপন্যাস | প্রবন্ধ | গল্প | ভ্রমণ | নাটক | অনুবাদ | স্মৃতি | জীবনী | সংগীত | রম্যরচনা | শিশু | শিশু/কিশোর | কিশোর | রান্না | Novel | Tagore | Classics | Comics | Cinema | Memoir | Religion | ২০২৫ শারদীয়া ২০২৫ শারদীয়া (old page) Special Issues New Arrivals (April 2026) Books by Parabaas
    Note that the prices are in US$. The price will be in Rs for orders shipped within India.
  • After making selections, "Submit" the cart to place your order. We will contact you with details within 24 hours. Note that the prices are in US$. The price will be in Rs for orders shipped within India.


  • সাতগাঁর হাওয়াতাঁতিরা (২০২৬-এর আনন্দ পুরস্কার প্রাপ্ত)
    ( Satgaanr Haoatantira)
    পরিমল ভট্টাচার্য (Parimal Bhattacharya )

    Book : বই | Language: Bengali | Category: Novel/উপন্যাস | Publisher: অবভাস | Price: $ 55.00
    হুগলি আর সরস্বতী নদীর মধ্যবর্তী মাছের আকারে ভূমি, অতীতের বন্দরনগরী সাতগাঁ। কত শত বছর ধরে আরব চিনা ফিরিঙ্গিরা এসেছে মৌসুমি হাওয়ায় পাল তুলে। পর্তুগিজ দিনেমার ওলন্দাজ ফরাসিরা ডেরা বেঁধেছে। বহুবর্ণ সংস্কৃতির তাঁতে বোনা ভূখন্ডে রামের মন্দির ঘিরে এক কনৌজি বৈদিক পরিবারের মেয়ের সঙ্গে বিয়ে হল দেশভাগে উৎপাটিত হয়ে আসা প্রত্নতত্ত্ববিদ যুবকের। সেই বিবাহের ফল বাপ্পাদিত্য, ছেলেবেলা থেকে মায়ের সঙ্গে মার্টিন্স কোম্পানির ছোটো রেলগাড়ি চেপে এসেছে এই জাদুভূমিতে, যেখানে রেলের চাকায় বাজে কেরেস্তান-গোরস্তান ধ্বনি, হাওয়া দিলে গির্জার চালে ম্যাও বেড়ালের কান্নার মতো শব্দ হয়, যেখানে নারীরা নদীতে ডুব দিয়ে দূরবাসিনী আত্মীয়ার সঙ্গে জলে-জলে বার্তাবিনিময় করে, নৈয়ায়িকেরা কুয়োর পেত্নির শাপে ব্যাঙ হয়ে যায়, প্যারিস থেকে তরুণ কবি এসে খুঁজে পায় তার ক্লেদজ কুসুম, সার্জেন-পাদরি নদীর খাত ঘুরিয়ে দেয়, দুর্দম তুর্কী যোদ্ধা এসে মায়াবী ভূমিতে বাঁধা পড়ে, সংস্কৃত শিখে গঙ্গাস্তোত্র লেখে, পুরুষেরা পুনর্জন্ম নিয়ে বংশে ফিরে আসে, এমনকি এক ফিরিঙ্গিও ফিরে আসে কাকাতুয়ারূপে... স্মৃতির বিপুল ছিটমহল, রাষ্ট্রের নতুন আইনে সেখান থেকে নির্বাসনের খাঁড়া ঝুলছে বাপ্পাদিত্যর মাথায়। ইতিহাস, পুরানকথা আর স্মৃতির সুতো দিয়ে হাওয়ার তাঁতে বোনা হলফনামা কি তাকে বাঁচাতে পারবে? সাড়ে সাতশো বছর, একটি পরিবারের ন'টি প্রজন্ম ও ঊনপঞ্চাশটি মুখ্য চরিত্র (যার মধ্যে একটি কাকাতুয়া, একটি ঘোড়া ও একটি মোটরবাইক) নিয়ে বাংলা উপন্যাসের ধারায় এ এক অভূতপূর্ব কুহকী উন্মোচন।
  • Searched by পরিমল ভট্টাচার্য in authorEnglish | All
  • 1(1 to 5 of total 5 : search result of "পরিমল ভট্টাচার্য" in author )
  • সাতগাঁর হাওয়াতাঁতিরা (২০২৬-এর আনন্দ পুরস্কার প্রাপ্ত) পরিমল ভট্টাচার্য (Parimal Bhattacharya )Novel/উপন্যাস$55.00
    শাংগ্রিলার খোঁজে পরিমল ভট্টাচার্য (Parimal Bhattacharya)ভ্রমণ কাহিনী$20.00
    ডোডোপাখিদের গান : পরিবেশ, মানুষ, 'সভ্যতা' এবং... পরিমল ভট্টাচার্য (Parimal Bhattacharya)পরিবেশ, প্রকৃতি $20.00
    দার্জিলিং : স্মৃতি সমাজ ইতিহাস পরিমল ভট্টাচার্য (Parimal Bhattacharya)$15.00
    নাহুমের গান ও অন্যান্য মিউজিয়াম পরিমল ভট্টাচার্য (Parimal Bhattacharya)$20.00
  • 1(1 to 5 of total 5 : search result of "পরিমল ভট্টাচার্য" in author )